প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:১২ পিএম
          --- ২ মাস আগে
Ad

দেওয়ানগঞ্জ বকশিগঞ্জে কোন আওয়ামীলীগকে গ্রেফতার করা হবেনা- মিল্লাত এম রশিদুজ্জামান

অ- অ+
দেওয়ানগঞ্জ বকশিগঞ্জে কোন আওয়ামীলীগকে গ্রেফতার করা হবেনা- মিল্লাত এম রশিদুজ্জামান
দেওয়ানগঞ্জ বকশিগঞ্জে কোন আওয়ামীলীগকে গ্রেফতার করা হবেনা- মিল্লাত এম রশিদুজ্জামান
Ad

দেওয়ানগঞ্জ বকশিগঞ্জে কোন আওয়ামীলীগকে গ্রেফতার করা হবেনা- মিল্লাত এম রশিদুজ্জামান বক্তব্য দেন। Katha24.com I দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ


 দেওয়ানগঞ্জ বকশিগঞ্জে কোন আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকদের গ্রেফতার করা হবেনা, বললেন জামালপুর-১ আসনের এমপি প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।


তিনি সোমবার ২ ফেব্রুয়ারি রাতে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা ডাংধরা ইউনিয়নে নির্বাচনী প্রচারণার একপর্যায়ো ৫নং ওয়ার্ডের হারুয়াবাড়ী রাহমানি মাদ্রাসায় ভোটকেন্দ্র কমিটির আয়োজনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


তিনি বলেন- ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালিয়ে ভারতে গিয়েছে আগামী ৫০ বছরেও ফিরে আসার সম্ভাবণা নাই। তাই এলাকার সকল আওয়ামীলীগের কর্মী সমর্থকরা ধানের শীষ মার্কায় ভোট দেবেন এবং আমাদের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে আমাদের ছায়াতলে আসবেন।


থানায় বলে দিয়েছি কাউকে যেনো হেনস্থা, গ্রেফতার ও হয়রানি না করা হয়। সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করবো। তবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি ও অন্যায় অপরাধ করলে আইন তাদের ব্যবস্থা নেবে।


তিনি সকলের কাছে ১২ তারিখে ধানের শীষে সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করতে আহবান জানান। সেই সাথে সকল মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, পুরুষদের জন্য কৃষক কার্ড ও বেকারদের চাকুরী দেওয়ার আশ্বাস দেন।


প্রতিটি ফ্যামিলি কার্ডে প্রতি মাসে ২৫০০ –  ৩০০০ টাকা ও কৃষক কার্ডের মাধ্যমে অর্ধেক দামে সার, বীজ,কীটনাশক, কৃষিযন্ত্র সহ সকল প্রকার সুবিধা দেওয়া হবে।


উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ মো: মুনিরুর রহমান, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, সহ সভাপতি সারওয়ার-ই আলম, ডাংধরা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ, সহ-সভাপতি মহসীন মিলন, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, ৫নং ওয়ার্ড হারুয়াবাড়ী কেন্দ্র কমিটির আহবায়ক আ: মান্নান সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, মৎস্যজিবি দল অঙ্গ এবং সহযোগী দলের নেতৃবৃন্দ।

এছাড়াও শরিকদল জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকলকে সকাল সকাল ভোট কেন্দ্রে যেয়ে আগে ভোট পরে খেতে বললেন।


এর আগে সারাদিন ব্যাপী ডাংধরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আয়োজিত নির্বাচনী সভায় যোগ দিয়ে সকলের কাছে ধানের শীষের প্রতীকে ভোট চান।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান শুরু

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১১

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১২

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১৩

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৪

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৫

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৬

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৭

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৮

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৯

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

২০
Ad
Ad
Katha Expert